হাদির হত্যাকারী গ্রেফতার: ন্যায়বিচার নাকি সিন্ডিকেটেড প্রোপাগান্ডা?
হাদির হত্যাকারী গ্রেফতার: ন্যায়বিচার নাকি সিন্ডিকেটেড প্রোপাগান্ডা? যে ৮টি প্রশ্ন আমাদের ভাবাচ্ছে হাদির হত্যাকারীকে বিচারের আওতায় আনা আমাদের জাতীয় দাবি। কিন্তু গ্রেফতারের পরবর্তী সংবাদগুলো কি আমাদের স্বস্তি দিচ্ছে, নাকি সন্দেহের দানা বাঁধছে? একজন পাঠক হিসেবে আমার মনের সংশয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি: ১. আইনি জটিলতা: ডয়েচে ভেলেসহ বিভিন্ন সংবাদমাধ্যম বলছে হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে। অথচ শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ ও ভারতের বিচারিক ব্যবস্থা সাধারণত বন্ধ থাকে। ছুটির দিনে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হলো? ২. প্রাতিষ্ঠানিক নীরবতা: পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রেফতারের কোনো প্রেস রিলিজ নেই। একটি গুরুত্বপূর্ণ গ্রেফতারের খবর কেন তাদের নিজস্ব চ্যানেলে অনুপস্থিত? ৩. কাগজের অস্বচ্ছতা: কলকাতা পুলিশের নামে যে প্রেস রিলিজটি ছড়িয়েছে, তাতে কোনো অফিশিয়াল প্যাড বা স্বাক্ষর নেই। এত বড় একটি ঘটনার ক্ষেত্রে এমন দায়সারা পদ্ধতি কি প্রশ্নাতীত? ৪. তথ্যের উৎস: প্রথম সংবাদটি আসে এএনআই (ANI) থেকে, যা বিজেপির রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী মিডিয়া হিসেবে পরিচিত। এই উৎসের গ্রহণযোগ্যতা নিয়ে বিত...