সূর্যকন্যা: আমাদেরই পথের পাঁচালি

 

স্কুলে পড়ার সময় সূর্যকন্যা সিনেমাটা প্রথম দেখা। তখন বুঝিনি, অনেক বছর পরে এই সিনেমা মাথার ভেতর এমনভাবে বাসা বাঁধবে। পরে কোনো এক সময় একটা সিনেমা ম্যাগাজিনে এর চিত্রনাট্য ছাপা হয়েছিল। পড়তে পড়তে এমন অবস্থা হয়েছিল যে, সংলাপগুলো প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল।


ঢাকার সেই সময়কার শেরাটন হোটেল—বিশেষ করে ওদের সুইমিং পুল—আমাকে অদ্ভুতভাবে টানতো। কেন টানতো, তখন হয়তো পরিষ্কার বুঝতাম না। পরে বুঝেছি, সূর্যকন্যার সেই গানটার কারণেই। ওখানে গেলেই মাথার ভেতর রিনরিন করে উঠতো—

“আমি যে আধারে বন্দিনী, আমাকে আলোতে ডেকে নাও…”

এই লাইনটা শুধু গান নয়, যেন একটা সময়ের দীর্ঘশ্বাস।

আমার বিবেচনায়, সূর্যকন্যা বাংলাদেশের নিজস্ব পথের পাঁচালি। সত্তরের দশকের তারুণ্য—ভালোবাসা, দ্বন্দ্ব, স্বপ্ন আর ভাঙনের গল্প—এতো সংবেদনশীলভাবে আর কোনো সিনেমায় ধরা পড়েনি। এখানে কোনো অতিনাটক নেই, আছে জীবনের নিরেট বাস্তবতা।

বহু বছর পরে পরিণত বয়সে গিয়ে যখন হলিউডের Mannequin সিনেমাটা দেখি, তখন সত্যিই চমকে উঠেছিলাম। গল্পের কাঠামো, অনুভূতির গতিপথ—অদ্ভুতভাবে মিল খুঁজে পেলাম। তখনই মাথায় আসে, এই দুইটা সিনেমা নিয়ে কিছু লেখা দরকার। ফেসবুকে সেই লেখাটা দিয়েছিলাম—সূর্যকন্যা আর ম্যানেকিন নিয়ে আমার ভাবনা।

এই লেখাটাই পরে জায়গা পেয়েছে The Three–তে।

যারা পড়বেন, আপনাদের মতামত জানালে সত্যিই ভালো লাগবে।

ফুটনোট:

Mannequin সিনেমাটা দেখার আগেই আমি এর থিম সং “Nothing’s Gonna Stop Us Now” শুনেছিলাম। গানটা আমার খুব প্রিয়। কমেন্ট বক্সে গানটার লিংক দিলাম—গানপাগল মানুষদের জন্য। শুনলে ভালো লাগবে, এই আশা রাখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সিলেট - ১

কুমিল্লার কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল