দাঁড়িপাল্লার স্লোগান দেওয়ায় শিশুকে মারধরের অভিযোগ, ভোলায় উত্তেজনা

 ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে এক শিশুকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


ঘটনাটি ঘটে ভোলা-০২ আসনের মেদুয়া ইউনিয়নে। আহত শিশুটির নাম সাব্বির (১০)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে হাঁটার সময় সে স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীমের সমর্থক বলে পরিচিত কয়েকজন ব্যক্তি তাকে মারধর করলে তার একটি হাত ভেঙে যায়।

আহত অবস্থায় শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা মো. জাবের বলেন, “আমার ছেলে কোনো রাজনীতি বোঝে না। শুধু স্লোগান দেওয়ার জন্য এমন হামলা মেনে নেওয়া যায় না।”

ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে এখনো বিএনপি বা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সিলেট - ১

কুমিল্লার কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল