সৈয়দপুর বিমানবন্দরে আটকের ঘটনা নিয়ে আলোচনা
ডিজিএফআইয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্রিগেডিয়ার (অব.) মিজানুর রহমান বর্তমানে Director, Internal Oversite & Analysis Bureau (IO&AB) পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২০–২০২১ সালে ডিজিএফআই ঢাকা শাখার অধিনায়ক ছিলেন এবং পরে ফ্রান্সে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেন। ১ মার্চ ২০২৫ তারিখে তিনি বর্তমান পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
জানা গেছে, ব্রিগেডিয়ার (অব.) মিজানুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে চাঁদপুরের জামাতের জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করার জন্য উদ্যোগ নেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় নির্দেশনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে আটক করা হয়।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিষয়ে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন