মোদিকে তৈলমর্দন করতে ওদের একদিনও লাগেনি

 ~মোদিকে তৈলমর্দন করতে ওদের একদিনও লাগেনি~


প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিএনপি’র পরিকল্পনার কথা সেদেশের সংবাদমাধ্যম ডব্লিউআইওএন’কে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।



আরও ভয়ংকর খবর হচ্ছে, গুজরাটের খুনি ও হিন্দু মৌলবাদী ইন্ডিয়ান সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর চিঠিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন বা করবেন।


যে ইন্ডিয়ান সরকার ১৫ বছর দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের প্রধান পৃষ্ঠপোষক ছিল এবং জুলাই বিপ্লবে পালিয়ে যাওয়া খুনি হাসিনার আশ্রয়দাতা, তাকে কোন সাহসে বাংলাদেশে অতিথি করে আনার কথা বিএনপি ভাবতে পারে? কোন দাসখতে তারেক রহমান স্বাক্ষর করেছেন যে, ক্ষমতায় বসার আগেই তাঁকে নরেন্দ্র মোদির পায়ে তেল মালিশ করতে হবে?


বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কারও আমন্ত্রণ ছাড়াই ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৭ ফেব্রুয়ারি সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আসতে চান, তবে তাঁকে স্বতঃপ্রণোদিত হয়েই আসতে হবে।


অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি তাকে আমন্ত্রণ জানান, তবে তা হবে জুলাই বিপ্লবের প্রতি আনুগত্যহীনতা, ১৬০০ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ৩০ থেকে ৪০ হাজার পঙ্গুত্ব বরণকারী আহতদের সঙ্গে বেইমানির শামিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সিলেট - ১

কুমিল্লার কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল