শেরপুরে ব্যালট ছিনতাই চেষ্টায় আটক ২, উদ্ধারকৃত কিছু ব্যালটে ধানের শীষের সিল
শেরপুর-১ (সদ
র) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলার ইউএনও মাহবুবা হক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। ইউএনও জানান, সিল মারা ব্যালটগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ পুনরায় শুরু হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপির দুই সমর্থক কৌশলে ধানের শীষ প্রতীকে শতাধিক ব্যালটে সিল দেন। বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। উদ্ধার হওয়া ব্যালটগুলো বাতিল ঘোষণা করা হবে এবং কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং কেউ যেন এমন কাজ না করে সে আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন