এটা কি আমাদের পরাজয় নাকি বিজয়

 বর্তমান পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি জোট দেশের কাজ নির্বিঘ্নে চালাতে সাহায্য করবে। আমরা পার্লামেন্টে সকল বিতর্ক ও জটিলতা মোকাবেলা করব, প্রয়োজনে সভা-সমাবেশ আয়োজন করব। তবে কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে দেয়া যাবে না।


আমরা পাঁচ বছর পর জনগণের সামনে আরও শক্তিশালী, আরও পরিণত হয়ে ফিরে আসব। দায়িত্বশীল বিরোধী দল হওয়ায় আওয়ামী লীগও পুনরায় ক্ষমতায় আসতে পারবে না। টক্সিক রাজনীতি থেকে বের হওয়াও আমাদের বড় অর্জন।

এই মুহূর্তে আমাদের কাজ হলো জোটকে সংহত করা এবং দুর্বলতাগুলো চিহ্নিত করা। আমাদের পরাজয়েও দেশের মঙ্গল ও কল্যাণের শিক্ষা রয়েছে।

মনে রাখতে হবে, কারো ক্ষমতা স্থায়ী নয়। যারা জালিয়াতি করে ক্ষমতায় এসেছে, তার সঠিক জবাব আমরা দিব। যে জাতি ফ্যাসিস্ট শাসককে উৎখাত করতে পেরেছে, তার সামনে অন্য কোনো ফ্যাসিস্ট টিকে থাকতে পারবে না।

ধৈর্য ধরুন, ইনসাফের বিজয় নিশ্চিত। মহান আল্লাহ হয়তো এর মধ্যে কোনো বড় সফলতা রেখেছেন।

ইনকিলাব জিন্দাবাদ।

মন্তব্যসমূহ

  1. বান্দার কাজ চেষ্টা করে যাওয়া। সফলতা বা ব্যর্থতা এটা আল্লাহর তরফ থেকে আসবে। তিনি যখন সঠিক মনে করবেন তখনই সফলতা দিবেন। আমাদের কাজ চেষ্টা করা আমরা চেষ্টা করে যাবো। আমরা হতাশ হবো না ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে এগিয়ে যাব।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সিলেট - ১

কুমিল্লার কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল