নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের

জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক ও এনসিপি-র (NCP) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করা হয়।


রমনা থানা জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে "নাসিরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন"। বাদীপক্ষের দাবি, গত সংসদ নির্বাচনে পরাজয়ের পর থেকেই আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের চেষ্টা করছেন। আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির নিশ্চিত করেছেন যে, মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে।

​ নাসিরুদ্দীন পাটওয়ারী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে লড়াই করেছেন। জুলাই যোদ্ধাদের অবদান যেখানে দেশব্যাপী স্বীকৃত, সেখানে কোনো সুনির্দিষ্ট অপরাধ ছাড়াই এমন মামলা দায়েরের ঘটনা নিয়ে সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছে। শুধু জুলাই যোদ্ধা বলে কথা না, যে কোনো সাধারণ নাগরিককে যদি এভাবে মামলার জালে জড়ানো হয়, তাহলে তারেক রহমানের নব্য আইন ব্যবস্থার নিরপেক্ষতা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে

এই মামলা স্পষ্টই বলে দেয় তারেক রহমান পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি করে যাচ্ছে কাউকে পরোয়া না করেই। যদি এভাবে চলতে থাকে তাহলে হাসিনার মতো পরিনতির অপেক্ষায় থাকেন। 

ইনকিলাব জিন্দাবাদ। 

আজাদী জিন্দাবাদ। 

মন্তব্যসমূহ

  1. বিএনপি ভেবেছে মামলা হামলা দিয়ে জুলাই যোদ্ধাদের দমিয়ে রাখা যাবে। কিন্তু তারা ভুলেগেছে তাদের মত তেল মেরে নাসিরুদ্দিনরা নেতা হয়নাই। ছাত্রনতার সম্মিলিত বিপ্লবের মধ্যদিয়ে অনেক রক্তদিয়ে নাসিরুদ্দিনরা নেতা হয়েছে। জুলাই যোদ্ধাদের উপর অত্যাচার বাংলাদেশের জনগন কখনই মেনে নেবেনা।কখনই না

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সিলেট - ১

কুমিল্লার কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল

ময়মনসিংহ–১০ (গফরগাঁও) কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল