গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার
গৃহকর্মী নির্যাতন মামলা: বিমানের সাবেক এমডির স্ত্রীর দায় স্বীকার এগারো বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান–এর স্ত্রী বিথী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন–এর আদালতে তিনি স্বেচ্ছায় দায় স্বীকার করেন। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এস এম পিয়ারুল ইসলাম নাসিম জানান, রিমান্ড শেষে বিথীকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তার বক্তব্য রেকর্ড করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড ও আদালতের পূর্ববর্তী আদেশ গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। পরে ৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করলে ১০ ফেব্রুয়ারি আদালত শফিকুর রহমানের পাঁচ দিন ও বিথীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বে...